
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ব্যবসায়ীরা। রবিবার (১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে নগরীর আগ্রাবাদস্থ চিটাগাং চেম্বার ভবন প্রাঙ্গণ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার অব কমার্সকে ১৭ বছর ধরে স্বৈরশাসনের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। স্বৈরশাসন ও পরিবারতন্ত্র দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আজ নির্যাতিত ও অবহেলিত ব্যবসায়ীরা একসাথে মিলিত হয়েছে পরিবারতান্ত্রিক এ কমিটির সবাইকে পদত্যাগের দাবিতে। আমরা চাই, ব্যবসাবান্ধব চিটাগাং চেম্বারের ভূমিকা নিশ্চিত করতে নতুন কমিটি গঠনের করা হোক।’
বিজিএমইএ’র সহ সভাপতি রাকিবুল আলম বলেন, ‘চেম্বারকে সংস্কার করতে হবে। বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের কথা বলতে পারেনি। ব্যবসায়ীরা যদি ঠিকভাবে ব্যবসা করতে না পারে তাহলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে।’
চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম নুরুল হক বলেন, ‘চেম্বারকে সংস্কার করে মেম্বারশিপ সহজ করতে হবে। যারা চট্টগ্রামের ব্যবসায়ী আছেন তারা সদস্য হবেন। তারাই নেতৃত্ব নির্বাচিত করবেন। আমরা চাই না পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার তার ঐতিহ্য নষ্ট করুক। চেম্বার সদস্যদের ভোটের মাধ্যমেই চেম্বারের নেতৃত্ব দেওয়া হোক।’
সমাবেশে চেম্বারের জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আব্দুল মান্নান রানা, মাহবুব রানাসহ অনেক ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। পাশাপাশি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যানারে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসকে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত