প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ ৬:৫৭ পিএম

কুমিল্লা মুরাদনগরের ১১নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. ফারুক (৩৪) বয়সী এক যুবককে মাদক সেবনে বাঁধা দেয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার ১৭ আগস্ট মধ্য রাতে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামের ঈদগাহ এলাকায় তাকে মারধর করে তাকে বাড়ীর সামনে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বিষয়টি নিয়ে তার মা রুবি আক্তার জানান, আমার ছেলে ফারুককে একই গ্রামের ছালাহ উদ্দিন আমার বাড়ীতে এসে তাকে ডেকে নিয়ে যায় আয়না ব্রিজের উপরে। সেখানে তাকে নশু মিয়া, আব্বাস উদ্দিন, হারুন মিয়া, আহাম্মদ মিয়া, শরীফ, নেকবরসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসীদল তাকে পরিরকল্পিত ভাবে হত্যার ‍উদ্যেশ্যে বেধেঁ মারধর করে। পরে তাকে পুনরায় আবার বেধড়ক মারধর করে মির্জাপুর ঈদগাহে নিয়ে এসে জনসম্মুখে তার দু’পা পিটিয়ে ভেঙ্গে দেয়। পরে তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ ভিকটিমের বাড়ীর সামনে রাস্তায় রেখে আসে। পরবর্তীতে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ফারুক মিয়ার লাশ উদ্ধার করে থানায় প্রেরণ করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।

এ বিষয় কুমিল্লা মুরাদনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফ ইবনে আলম জানান, স্থানীয় বিরোধের কারণে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর রিপোর্টের উপর বিস্তারিত জানা যাবে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি 

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি নারী পরীক্ষার্থীদের যৌন হয়রানি ও ...

এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মো. ...

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...