
৫ই আগস্ট সরকার পতনের পর থেকে নিরুদ্দেশ অবস্থায় রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। টাঙ্গাইলের মির্জাপুরেও এর ব্যতিক্রম নয়। এরমধ্যে সম্প্রতি একটি হত্যা মামলায় মির্জাপুুরে আওয়ামীপন্থি সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নাম আসায় অনেকটা গেরিলা স্টাইলে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করছেন তারা। ফলে অনেক ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষ নাগরিক সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন বলে জানা গেছে।
উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মিয়া অনেকটা আত্মগোপনে থেকে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। ফুলটাইম অফিস না করলেও মাঝে মধ্যে এসে ইউনিয়ন পরিষদের কাজ করে আবার চলে যাচ্ছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সচিব কাজী সোহরাব।
গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের মুঠোফোন বন্ধ থাকলেও ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. লিয়াকত বলেন সর্বশেষ গত বৃহস্পতিবারও অফিস করেছেন চেয়ারম্যান। চিকিৎসাজনিত কারণে গত রোববার থেকে অফিসে না আসলেও নাগরিক সেবা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। একই অবস্থা বিরাজ করছে উপজেলার আনাইতারা ইউনিয়ন পরিষদেও। মুঠোফোনে পাওয়া যাচ্ছেনা ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালকে। আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন আমি নিয়মিত অফিস করছি। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা। আমি ওই সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তবে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের বাসিন্দা নজরুল মিয়া বলেন, চেয়ারম্যানকে পরিষদে না পেয়ে প্রয়োজনীয় কাজ করতে পারছেননা এলাকার মানুষ।
উয়ার্শী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ সচিব সুজন কুমার বলেন, আমাদের চেয়ারম্যান সর্বশেষ গত রোববারও অফিস করেছেন। নিয়মিত না আসলেও মাঝে মধ্যে এসে জমে থাকা কাজগুলো সম্পন্ন করে দিয়ে যান। তবে উয়ার্শী ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন বলেন, চেয়ারম্যান অনেকদিন ধরে পরিষদে আসেননা। আামাদের দরকারি কাজ করতে পারছিনা। এবিষয়ে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, মামলার আসামি হওয়া চেয়ারম্যানরা চূড়ান্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে তাদের সাময়িক বরখাস্ত করা হবে। পরিষদে অনুপস্থিত থাকার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এম পি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ৩হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ৪মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৫বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৬৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৭বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৮শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৯সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ১০প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত