
পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হচ্ছে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে। আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দায়িত্ব থেকে সরে গিয়ে বিদায় নিয়েছেন। এখন নতুন পররাষ্ট্র সচিব হিসেবে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নিযুক্ত করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। তবে, এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। আজ রাতের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। কাল থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাসুদ বিন মোমেনকে বিদায় দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মাসুদ বিন মোমেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাও বক্তব্য দিয়েছেন। তিনি কর্মকর্তাদের জানান, নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
জসীম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টোকিও, দিল্লি ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন তিনি।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যপকভাবে রদবদল আনা হয়। সে অনযায়ী পররাষ্ট্র সচিব পদেও রদবদল হচ্ছে।
বিএইচ
- ১ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ২বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৫কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৮মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৯মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ১০মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর





পাঠকের মতামত