
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাজধানী মস্কো-সহ দেশের ১৫টি অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৫৮টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের ছোড়া সব ড্রোনকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি জানিয়েছে রাশিয়া।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানী মস্কো ও এর আশপাশের বিভিন্ন এলাকাকে নিশানা বানিয়ে কমপক্ষে ১১টি ড্রোন ছুড়েছে ইউক্রেন। ইউক্রেনের এ হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে পৃথক একটি কারিগরি কক্ষে আগুন ধরে গেছে।
এদিকে, রাশিয়ার রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরের তেভার অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই স্থাপনায় আগুন ধরে গিয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মস্কোর কাশিরা বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। তবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এছাড়া কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবরও পাওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে আসা রাশিয়ার তিনটি স্থানের বিস্ফোরণের ভিডিও যাচাই-বাছাই করে হামলার সত্যতা নিশ্চিত হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, হামলায় কোনাকোভো বিদ্যুৎকেন্দ্র ও মস্কোর শোধনাগারে আগুন ধরে গেছে। তবে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউক্রেন।
গত কয়েক মাস ধরে রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূর-পাল্লার হামলা চালিয়ে আসছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনীয় বাহিনী এক সপ্তাহে রাশিয়ায় কৌশলগত কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে।
সূত্র: বিবিসি।
বিএইচ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৫প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৭রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৯জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত