ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২, ২০২৬ ১০:২৯ এএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শহরের নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—বটতলা, গোহাটা রোড, শিক্ষকপল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ী, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ী, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে জানিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং তথ্যের প্রচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...