
গাজীপুরের তৃতীয় দিনের মতো পোশাক, সিরামিক এবং ওষুধ কারখানায় বেতন বৃদ্ধি, শ্রমিকদের সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহার, চাকুরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগ, শ্রমিক নিয়োগে বৈষম্য এবং পুরুষ শ্রমিকদেরকে বিনা নোটিশে অযৌক্তিক কারণ দেখিয়ে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবীতে সকাল থেকে বিক্ষোভসহ মহাসড়ক অবরোধ করছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শ্রমিকেরা জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে থাকে।
সকাল সাড়ে ৮ টার দিক থেকে ‘বাংলাদেশ বেকার সংগঠন’ নামে একটি দল গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে। আন্দোলনরত শ্রমিকেরা বিভিন্ন কারখানার গেইটে গিয়ে র ইটপাটকেল ছোড়েন। কারখানার ভিতরে কর্মরত শ্রমিকেরা তাদেরকে প্রতিহত করতে অবস্থান নিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পিছু হটেন। বিক্ষিপ্তভাবে আন্দোলনকারী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
শিল্প পুলিশ জানায়, সকালে যথা নিয়মে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। চাকুরিচ্যুত শ্রমিকেরা তাদের পুনরায় নিয়োগসহ বিভিন্ন দাবিতে কারখানার বাহিরে বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করে। গাজীপুর মাহনগরের চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, জিরানি বাজার, কোনাবাড়ী, বাসন, জেলার বাঘের বাজার, শ্রীপুরের নয়নপুর এলাকায় বিক্ষোভ করে।
জেলার কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজে কারখানার শ্রমিকেরা ২০ দফা দাবিতে আন্দোলন করেছে। শ্রমিকেরা তাদের চাকরি স্থায়ীকরণ, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন প্রদান, নারী শ্রমিকদের নাইট ডিউটি বাতিলসহ ২০ দফা দাবি জানান।
শ্রীপুরের নয়নপুর এলাকায় আর এ কে সিরামিক খারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে দাবী নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে বেলা ১১ টায় তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ইউনি হেলথ্ ফার্মাসিউটিক্যালস (ওষুধ উৎপানদকারী) কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবীতে আন্দোলন করছে। শ্রমিকেরা তাদের বেতন বৈষম্যসহ দূর করাসহ কয়েকটি দাবি জানান।
অপরদিকে, সকালে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট পোশাক কারখানার গেইটে গিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করলে তারা কারখানা গেইটে ধরে টানটানি শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সেনা সদস্যরা আন্দোলনরত শ্রমিকদেরকে ধাওয়া দিলে তার ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, গাজীপুর মহানগরের বাসন এলাকায় শ্রমিক নিয়োগে বৈষম্য রোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। চাকরিতে পুরুষ শ্রমিকদেরকে কোনো নোটিশ ছাড়াই যখন তখন কর্তৃপক্ষ চাকুরিচ্যুতি করে, নারী শ্রমিকদের নিয়োগে কোনো সমস্যা হয় না।
শ্রমিক নেতা আরমান বলেন, গতকাল আমরা বাংলাদেশ বেকার সংগঠনের এর সঙ্গে আলোচনা করেছি। তাঁরা প্রতিশ্রæতি দিয়েছিল, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেকারত্বের বিষয়গুলো তুলে ধরবেন। এ বিষয়ে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। আজকে তাঁদের কোনো কর্মসূচির কথা ছিল না। তারপরও সকালে ৪০০/৫০০ শ্রমিক গাজীপুর বাইপাস এলাকায় আন্দোলনে নামেন।
তিনি আরো বলেন, কয়েক দিন হলো বিভিন্ন সংগঠনের নামে আন্দোলন হচ্ছে। এ জন্য আমরা অন্দোলনরত শ্রমিকদের নিয়ে আলোচনা করেছি। প্রতি কারখানার কর্তৃপক্ষ তাদের নিজ নিজ অবস্থান থেকে সুযোগসন্ধানীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, সকাল থেকেই শ্রমিকরা আন্দোলন করছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনা করার আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।
এম পি
- ১পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ২পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৪লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৫প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৬সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৭ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ১০আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা





পাঠকের মতামত