প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১২:১৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আজ (বৃহস্পতিবার) শিক্ষা উপদেষ্টা আমাকে ফোন দিয়ে চবির উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছি বলে জানিয়েছেন। আমার কাছে তিনি ছবি চেয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাতে ভিসি নিয়োগ নিয়ে আর আন্দোলন না করে সে বিষয়ে জানিয়ে দিতে বলেছেন।’

জানা গেছে,  ড. ইয়াহ্ইয়া আখতার ১৯৮২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স এবং এমএ, কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে দ্বিতীয় এমএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করেন।

এছাড়া ইংল্যান্ডের অ্যাশগেট পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত তাঁর ‘ইলেকটোরাল করাপশন ইন বাংলাদেশ (২০০১)’ শীর্ষক গ্রন্থটি যুগপৎ পাশ্চাত্য ও প্রাচ্যের প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানীদের উষ্ণ সমাদর পেয়েছে। ঢাকা থেকে রাজনৈতিক সংস্কৃতি ও সামাজেকীকরণ : প্রসঙ্গ বাংলাদেশ (নিবেদন: ১৯৯১), নির্বাচন, দুর্নীতি ও রাজনীতি : স্বরূপ বিশ্লেষণ-সংকট উত্তরণ (পরমা: ২০০৩) এবং চারদলীয় জোট সরকারের দেশ শাসন (বাড: ২০০৩) শীর্ষক লেখকের প্রকাশিত গ্রন্থগুলো বহুল পঠিত।

দেশে এবং বিদেশে লন্ডন, ভ্যানকুভার, ম্যানিলা, ক্যানবেরা, দিল্লি, রাজস্থান, আলীগড়ের অনেক খ্যাতিমান গবেষণা জার্নালে ড. আখতারের লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অধ্যাপক আখতারের লেখা ‘দুর্নীতি রোধে সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক রিসার্চ মনোগ্রাফ প্রকাশ করেছে।

গবেষণামূলক লেখালেখির পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা ও সমসাময়িক রাজনীতি বিষয়ে পত্র-পত্রিকায় প্রবন্ধ লেখেন। একাডেমিক কাজের পাশাপাশি ড. আখতার অনেক সামাজিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...