
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির ৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৮ লাখ ৭০ হাজার ৩৬০টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৯ কোটি ১৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনিলিভারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের।
এছাড়া আর্গন ডেনিমসের ৫ লাখ টাকার, বিবিএস ক্যাবলসের ১০ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকোর ৮১ লাখ ৬০ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ২০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৮ লাখ টাকার, সিটি ব্যাংকের ১১ লাখ ৯৫ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ লাখ টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, এমারেল্ড অয়েলের ৫৫ লাখ ৪৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার, জেনেক্সের ৬৪ লাখ ২০ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৫ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১১ লাখ ৫২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫৭ লাখ ৮৮ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ৩৬ লাখ ৮ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৩৩ লাখ ২৬ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ১০ লাখ ৩২ হাজার টাকার, সী পার্লের ১৪ লাখ ৫১ হাজার টাকার, সামিট পাওয়ারের ৮ লাখ ৭০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ১৬ লাখ ৫০ হাজার টাকার এবং ওয়ালটনের ১ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
- ১প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ২প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৩শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৪সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৫অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৬ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৭এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৮চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৯১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ১০সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত