প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪ ৯:৫৫ পিএম
FTBY4J Thousands of Muslim hajj pilgrims circle the Holy Kaaba in the Al-Masjid al Haram in Mecca, al-Hejaz, Saudi Arabia. The kabah is most sacred Muslim site in the world.

হজযাত্রী নিবন্ধনের সময় আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শেষবারের মতো নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আগের নির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধনের সময় গত ১৫ ডিসেম্বর শেষ হয়। তবে ওইদিন তৈরি হওয়া ভাউচারের বিপরীতে মঙ্গলবার ব্যাংকে টাকা জমা দেওয়া গেছে। তবে এরপরও হজের কোটার বড় একটি অংশ খালি ছিল।

হজযাত্রী নিবন্ধনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই বলে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। কিন্তু নিবন্ধনের সাড়া না পাওয়ায় সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৫) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ১৭ হাজার জন হজযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

মঙ্গলবার রাত ৯টায় হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলে ৭৪ হাজার ৪০৮ হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন, যা কোটার ৫৮ শতাংশ। অর্থাৎ কোটার ৪২ শতাংশ এখনো খালি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মাইলস্টোন ট্র্যাজেডি শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত ...

শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে ...

তথ্য উপদেষ্টা পাঁচ মাসে সরকারের বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন

বিগত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই সরকারের গত পাঁচ মাসে সবচেয়ে বড় ...