প্রকাশিত: জানুয়ারী ২, ২০২৫ ৬:৫২ পিএম , আপডেট: জানুয়ারী ২, ২০২৫ ৭:৩১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির কর্মসূচি পালন করেছে বরিশাল জেলার আগৈলঝাড়া থানা ছাত্রদল।

বুধবার (১ জানুয়ারি) আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে বিশাল র‍্যালিটি উপজেলা প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল, রাজিহার ইউনিয়ন ছাত্রদল, বাকাল ইউনিয়ন ছাত্রদল, গৈলা ইউনিয়ন ছাত্রদল, রত্নপুর ইউনিয়ন ছাত্রদল, বাগধা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। আগৈলঝাড়া উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, অনন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধভাবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। জনাব তারেক রহমানের দেশ গঠনের ৩১দফা সবার কাছে পৌছি দেবো এবং আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।

তিনি আরও বলেন, আগৈলঝাড়া উপজেলা হবে মাদকমুক্ত। নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে কেউ যেনো দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করতে না পারে। যারা চাঁদাবাজি করবে তাদের আইনের হাতে তুলে দিবেন।

দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবু মোল্লা ও মানিক মোল্লা ও শাহ বক্তিয়ার। এছাড়া উপস্থিত অনেকই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...