প্রকাশিত: জানুয়ারী ৬, ২০২৫ ৯:০৯ পিএম

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ আদালতে শহীদ পরিবার কর্তৃক জুলাই শহীদ স্মৃতি সংযোগ করিডোরের উদ্বোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গণপূর্ত উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট বের হয়ে আসবে। এরপর রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে সরকার এগোবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলছে।

শিল্পকারখানা নির্মাণের পরিবেশ রক্ষায় অগ্রাধিকারের বিষয়টি জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সিগঞ্জে নির্মিত বিসিকের কেমিক্যাল পার্কে স্থানান্তরের কাজ চলছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়।

তিনি বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।

করিডোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদরের পাঁচ শহীদের পরিবারের সদস্যসহ আদালতের বিচারক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...