
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি জানুয়ারি মাসের ২৩ দিনে ৯৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ৫ জন ছাড়াও চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৪ জন করে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গু নিয়ে একজন করে মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারির প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৩ জন। আর এই সময়ে মশাবাহিত রোগটিতে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। সবমিলিয়ে জানুয়ারির ২৩ দিনে ডেঙ্গুতে ডিএসসিসিতে ৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে বছরের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডিএসসিসিতে ২০০ জন, ঢাকা বিভাগে ১৮০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, ডিএনসিসিতে ১৬২ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিএইচ
- ১রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা





পাঠকের মতামত