
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় আয়োজিত তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি শিশুদের শরীর ও মনকে সতেজ রাখে।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী কামরুজ্জামান।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় সঙ্গীত এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এছাড়াও যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে ২০২৪’র জুলাই অভ্যুত্থানের দৃশ্য ফুটিয়ে তোলা হয়। ক্রীড়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নাদিরা খানম, সাইদুল ইসলাম।
প্রতিযোগিদের বিস্কুট দৌড়, দৌড়, পোষাক পরিধান দৌড়, চামুচ মুখে দৌড়, মোরগ লড়াই, লাফদড়ি খেলা, এক পায়ে দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যানৃড বল, ব্যাডমিন্টন বালিশ বদলসহ মোট ৭০টি ইভেন্টে ৭০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
এছাড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গন রং বেরঙ্গের বেলুন ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।
এম জি
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৬আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত