প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:২৩ পিএম

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।

এর আগে, গত সোমবার দিনে ও রাতে রায়পুরা এবং ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মোঃ সজিব (৩৮) ও মোঃ খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নামাপাড়া এলাকায় শুক্রবার রাতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি ও পরের দিন মোটরসাইকেল আটকিয়ে পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের নিকট হতে ২টি চাপাতি, ২টি মোবাইল সেট, ২টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্যে ডাকাতির ঘটনায় ১০জনকে চিহ্নিত করা হয়েছে। তারা দুই ভাগে ভাগ হয়ে দলগত ভাবে ডাকাতি করে। আর অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...