প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫ ৭:৫১ পিএম

ফেনী সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে সোনাগাজী অংশে ছোট ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীতীরবর্তী ভাঙ্গন সৃষ্টির অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, পটুয়াখালী কলাপাড়ার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলাম কে ২ মাসের, নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম ও নারায়নগঞ্জ রুপগঞ্জের দেওয়ান দেলোয়ার কে ২ মাসের, নোয়াখালী বেগমগঞ্জের মোহাম্মদ রবিনকে ২ মাসের ও লক্ষীপুরের রাম গতির মোহাম্মদ সজীবকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত এবং নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় ” বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০” এর অধীনে আদালত তাৎক্ষণিক ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও জনসার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...