
আওয়ামী লীগের ডামি এমপি-মন্ত্রীরা জনগণকে শোষণ করেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড হেলাল উদ্দিন বলেন, আওয়ামী সরকার, জনগণের সরকার ছিল না। যার কারণে তারা জনগণের জন্য তাদের কোন দায়িত্ব আছে বলে মনে করেনি। নিজেদের খেয়াল খুশিমতো দেশ পরিচালনা করার কারণেই রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সংস্কারের বিকল্প নেই। সংস্কার ব্যতিত যারাই ক্ষমতায় বসবে কিংবা বসতে উঠেপড়ে লেগেছে তারাও আওয়ামী লীগের মতই লুটপাট করবে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রমজান মাস কুরআন নাযিলের মাস। কুরআন নাযিলের সম্মানে এই মাসের এক রজনীকে আল্লাহ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনীর সম্মান দিয়েছে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে ঐ সমাজের মানুষের সম্মান আর মর্যাদা হবে সীমাহীন, সমাজ হবে আলোকিত। এতে কোন সন্দেহ নেই। আলোকিত সমাজ গঠনে আগামী নির্বাচনে তিনি উপস্থিত ঢাকা -৮ আসনের জনগণকে ইসলামের পক্ষে ভোট দানের আহ্বান জানান।
ড. হেলাল বলেন, কয়লা ধুইলে যেভাবে ময়লা যাওয়া সম্ভব নয়, একইভাবে আওয়ামী লীগ কখনো ভালো হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগের জন্মই হয়েছে খুন, গুম আর সন্ত্রাসী ও একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতির চেয়ারে থেকে যখন কেউ বলে, আওয়ামী লীগ দল হিসেবে কোন অপরাধ করেনি! তারা আওয়ামী লীগের পুনর্বাসনের পাশাপাশি ভারতেরও তাবেদারি করছে। ভারতকে যেই দল প্রভু মনে করে সেই দলই দেশে ভারতের আধিপাত্যবাদ বিস্তারের সুযোগ করে দেয়। ভারতের সেবাদাস সরকার বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যেই দলের ভারত প্রীতি দেখা যাবে জনগণ সেই দলকেই ভারতে পাঠিয়ে দিবে।
শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিবের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. নুরন্নবী রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানা বাইতুল মাল সম্পাদক মো. কামরুজ্জামান, অফিস সম্পাদক মোখলেছুর রহমান জুয়েল, থানা মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য সেগুনবাগিচা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লা রাকিব, থানা সহকারী বায়তুলমাল সম্পাদক মো. নুরুজ্জামান খান রনি সহ শাহবাগ পূর্ব থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিকেলে শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে শাহজাহানপুর রুকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর জনশক্তি এদেশের জনগণের খাদেম। জনগণের খেদমতে নিজেদেরকে নিয়োজিত রাখতে যে কোন ত্যাগ কুরবানির জন্য তিনি উপস্থিত রুকন সদস্যদের প্রতি আহ্বান জানান।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত