প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫ ৮:৪৫ এএম

ফেনীতে রাত সোয়া ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬২) নিহত হয়েছেন। দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস রাত সোয়া ৮টার দিকে ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির মাথার অংশ কাটা পড়েছে। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...