
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) ছোড়া গুলিতে শামছু মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে ভারতের ১৯৩ বিএসএফ এর রাজপাড়া ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি জানিয়েছে, সোমবার ভোরে শামছু মিয়াসহ চারজন বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে চোরাচালানির উদ্দেশ্যে প্রবেশ করেছিল বলে।
এ ব্যাপারে সকাল ১০টায় সুনামগঞ্জ-২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. মঈনুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকার চারজন শ্রমিক ভোরে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমানায় প্রবেশ করে।
সীমান্তে বিএসএফের কারফিউ জারি থাকায় তারা চোরাচালানীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রাজাপাড়া গ্রামের শামছু মিয়া বামহাতে গুলিবিদ্ধ হন। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মেঘালয় সীমান্তে কঠোর কারফিউ জারি করেছে ভারত। যার ফলে বিএসএফর কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এমন পরিস্থিতিতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জের সীমান্তের লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এনজে
- ১ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ২আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৩মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৫ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৭মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক





পাঠকের মতামত