প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০ ৭:০১ এএম
কুয়েতে বিচারকের দায়িত্ব পালনে নারীদেরকে সুযোগ দেয়ার জন্য দীর্ঘ লড়াইয়ের পর প্রথমবারের মত ৮ নারী বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। সরকারি কুয়েত বার্তা সংস্থা (কেইউএনএ) জানায়, সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৫৪ জনের মধ্যে তারা রয়েছেন।

কুয়েতের সুপ্রিম জুডিশিয়াল পরিষদ এবং বাতিলকরণ আদালতের চেয়ারমেন ইউসেফ আল- মাতাওয়ার বরাত দিয়ে কেইউএনএ জানায়, মেয়াদকালের পর নারী বিচারকদের কাজ মূল্যায়ন করা হবে।

তবে তাদের মেয়াদকাল কতদিন হবে সে ব্যাপারে মাতাওয়া সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি। কুয়েতের নারীরা ২০০৫ সালে তাদের ভোটাধিকার এবং রাজনৈতিক দপ্তর চালানোর অনুমতি পান। চার বছর পর দেশটিতে প্রথম নারী আইন প্রনেতা নির্বাচিত হন। এএফপি

শেয়ার

পাঠকের মতামত

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...