প্রকাশিত: মে ৩১, ২০২৫ ৮:৪৬ এএম , আপডেট: মে ৩১, ২০২৫ ৮:৪৬ এএম

বৈরী আবহাওয়ায় দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিক থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে আসা-যাওয়া করেন।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওইদিন সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলো দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে। তবে বন্ধ থাকে লঞ্চ চলাচল।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল পৌনে ৭টা থেকে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...