
করোনার টিকা ছাড়া রমজানে ওমরাহ পালন করা যাবে না। ওমরাহ পালন করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে তারা রমজানে কাবায় নামাজ আদায় করতে পারবেন ও ওমরাহ করতে পারবেন।
সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন। তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
এখন পর্যন্ত দেশটিতে করোনায় অন্তত তিন লাখ ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং ছয় হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে তিন কোটি নাগরিকের মধ্যে ৫০ লাখের মতো মানুষ করোনার টিকা নিয়েছেন।
গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ গত বছর বন্ধ ছিল।
- ১মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ২আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৩স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৪সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৫চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৬জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৭৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৮এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৯প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ১০সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত