
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ইমামতি এটা শুধু পেশা নয়, এটা ঈমানী দায়িত্ব। ইমামরা আজ দুর্বল বলে, ঐক্যবদ্ধ নয় বলে সাধারণ মানুষ সামাজিক বিচারের জন্য রাজনৈতিক নেতাদের কাছে যায়। অনেক নেতা তাদের ব্যাক্তিগত বা রাজনৈতিক স্বার্থে সামাজিক বিচার ফায়সালা করে। যার ফলশ্রুতিতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়।
রোববার (৬ জুলাই) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার আয়োজনে ইমামদের ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে ইসলাম চর্চার জন্য নানা স্থানে বাধা দেয়া হতো। ইমামদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে জোর করে ব্যবহার করা হতো। তবে এখন আর তা হবে না। ইমামরা ইসলাম প্রচারসহ ইসলাম চর্চা করার জন্য স্বাধীন ভাবে মতামত প্রকাশ করতে পারবে। ইসলামের প্রচার কাজে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
মাসুদ সাঈদী বলেন, যেহেতু ইমামতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই ইমামকে এ কাজের জন্য যেমন যোগ্য হতে হবে তেমনি তাকে মহৎ গুণের অধিকারীও হতে হবে। তাকে হতে হবে সৎ নিষ্ঠাবান তাকওয়াধারী আল্লাহওয়ালা আলেম। ইমামগণ জনসাধারণকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের নিকটি দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন ও আবাসনের ব্যবস্থা করে দিতে হবে। ইমামদের চাকরির বিধিমালা করতে হবে। একই সাথে চাকরি জাতীয়করণ করতে হবে। কেননা, ইমামদের সুন্দর জীবন হলে আমাদের সমাজ সুন্দর হবে, আলোকিত হবে।
ইমাম সমিতির ষান্মাসিক সম্মেলনে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে মাসুদ সাঈদী বলেন, ইসলামে তাওহীদের পরে মুমিনদেরকে যে ব্যাপারে সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হয়েছে তা হলো- ঐক্য। ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা মুমিনের অপরিহার্য কর্তব্য। ইসলামে ঐক্যের গুরুত্ব অপরিসীম। সংঘবদ্ধভাবে জীবন পরিচালনা করা ইসলামের নির্দেশনা। ইসলামে মুসলমানদের পারস্পরিক সর্ম্পক ভ্রাতৃত্বের। এ সর্ম্পকের ভিত্তি ইসলামের একটি স্তম্ভের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরো বলেন, এ দেশের ইসলামপন্থীদের টেকসই ঐক্যের জন্য চেষ্টা করা হচ্ছে। যা কিছুই হোক না কেন, যত ষড়যন্ত্রই হোক না কেন- ইসলামী দলসমূহের নেতারা যদি কেউ আলাদা না হন, তাহলেই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনা সম্ভব। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের হাতে অনেক বড় সুযোগ এসেছে। আমরা যদি এ সুযোগে ইসলামকে বিজয়ী করতে না পারি তবে আগামী দিনে এ জাতি আলেম সমাজসহ ইসলামী দলগুলির কাউকেই ক্ষমা করবে না। আজকের বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি হলো- ইসলামপন্থীদের ঐক্য। দেশবাসী আগামী নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে ইসলামপন্থীদের একজন প্রার্থী, একটি বাক্স দেখতে চায়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা জহিরুল হক, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সেক্রেটারী হাফেয মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মাওলানা হেমায়েত উদ্দিনসহ জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ।
বিএইচ
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত