প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ ২:৩৫ পিএম , আপডেট: জুলাই ১৪, ২০২৫ ২:৩৭ পিএম

ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চে আনে নাট্যদল ঢাকা পদাতিক। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন দেশের প্রথিতযশা অভিনেতা, নির্দেশক নাদের চৌধুরী।

আগামী ২০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে ১৮ ও ১৯ জুলাই চলবে নাটকটির মহড়া।

গত বছর দিল্লিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই নাটকের দুটি প্রদর্শনী হয়। সেখানে বেশ প্রশংসা কুড়ায় এটি। নবনির্দেশনার অনুভূতি জানিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত মাসুম আজিজ ভাই। পরবর্তীতে এই নাটকের কিছু কিছু জায়গায় প্রয়োজন সাপেক্ষে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি আমি করেছি। ‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।”

নাটকটিতে চরিত্রের সংখ্যা প্রায় ৪০। এসব চরিত্র হল: সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিল প্রমুখ। এসব চরিত্র রূপায়ণ করছেন, নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ অনেকে। এই নাটকের আলোক প্রক্ষেপনে রয়েছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত আয়োজনে রয়েছেন আবুল বাশার সোহেল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন ...

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...