
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে শিশুদের জন্য করোনা ভ্যাকসিন প্রক্রিয়া শেষ হবে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইটি নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
বৈশ্বিক করোনা ভ্যাকসিন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো কোভিড-১৯ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া। এ বিষয়ে আদর পুনাওয়ালা জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ওপর ভিত্তি করে সেরামের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুমোদনের আবেদন জানানো হবে।
তিনি আরও জানান, আশা করা যাচ্ছে ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৪৫ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা হাজির হয়েছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছে সব শ্রেণির মানুষকে দেওয়ার মতো পর্যাপ্ত ভ্যাকসিন ডোজ নেই।
আদর পুনাওয়ালা জানান, বিশ্বের কারোরই ভারতের সব নাগরিককে ভ্যাকসিন দেওয়ার সামর্থ্য নেই। সেরামের ৬-৭ কোটি ডোজ উৎপাদনের সামর্থ্য রয়েছে। সরকারি অর্থায়ন ও ব্যাংকের ঋণ নিয়ে তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ফেব্রুয়ারির দিকে উৎপাদন ১০ কোটি ডোজে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে সেরাম।
- ১গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ২লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬আজও সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৭দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- ৮মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ৯বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ১০আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত