
সাতদিনের কঠোর বিধিনিষেধে পর হঠাৎ পেঁয়াজের দামও দাম বাড়তে থাকে। কিন্তু সপ্তাহ না ঘুরতেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে লকডাউনের কারণে অনেকে চাহিদার চেয়ে বেশি কিনেছে। ফলে দাম বেড়েছিল। এখন কেনাকাটার চাপ নেই। বাজারও স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কমেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর শ্যামবাজার, মতিঝিল, মাণ্ডা, মুগদাসহ বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানায়। ব্যবসায়ীরা জানান, খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ৪০ থেকে ৪২ টাকা ছিল।
মুগদার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী সোহরাব ঢাকা পোস্টকে জানান, আজ কেজিপ্রতি ৩৫ টাকা বিক্রি করছি। আর দুই কেজি নিলে ৬৫ টাকা। এক পাল্লা (৫ কেজি) নিলে ১৬০ টাকা পর্যন্ত রাখছি। গত দুই তিন ধরে পেঁয়াজের বাজার কমতির দিকে।
তিনি বলেন, গত সপ্তাহে লকডাউনের খবরে মানুষ বেশি কেনাকাটা করেছে। অনেকেই এক কেজি জায়গায় ৫ থেকে ১০ কেজি পেঁয়াজ কিনেছে। যার কারণে দাম বেড়েছিল। এখন সরবারহ ভালো থাকায় দামও কমেছে।
দাম কমায় বিক্রি কেমন জানতে চাইলে তিনি বলেন, যখন দাম বাড়ে তখন মানুষ কিনে বেশি। আর দাম কমলে কেনাও কমিয়ে দেয়। উল্টা নিয়ম। গত সপ্তাহে ৪০ টাকা কেজি পেঁয়াজ দিনে ৫/৬ বস্তা বিক্রি করেছি। গতকাল তিন বস্তাও বিক্রি করতে পারিনি। আজকেও তেমন বিক্রি নেই।
পেঁয়াজের দাম প্রসঙ্গে জানতে চাইলে শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীদের নেতা মেসার্স আলী ট্রেডার্সের পরিচালক মো. সামসুর রহমান বলেন, এখন পাইকারি ২৮ থেকে ২৯ টাকা বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহের শুরু থেকেই এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গত সপ্তাহে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছিল। কাঁচা পণ্য চাহিদার চেয়ে সরবারহ বেশি থাকলে দাম কমে যায়। আর সরবারহ কম থাকলে দাম বাড়ে। তবে এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার স্বাভাবিক বলে তিনি জানান।
মুগদা বাজারে পেঁয়াজ কিনেতে আসা লিটন জানান, দুই সপ্তাহ আগে ৫ কেজি পেঁয়াজ কিনেছিলাম ১৫০ টাকা দিয়ে। মাঝখানে দাম বাড়ায় এক কেজি ৪০ টাকা দিয়েও কিনেছি। আজকে ৫ কেজি ১৬০ টাকায় কিনেছি।
- ১
- ২হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৩গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৮জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৯কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত