বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়াকে (৪২) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত বাবুলের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজা রয়েছে এবং তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন। পরে তার বাড়ি তল্লাশিতে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের দীর্ঘদিন আতঙ্কে রাখা বাবুল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল।
আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম জি

পাঠকের মতামত