
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলাস্তরের টি-সিভি (টিকাভাইরাস) প্রবর্তন সংক্রান্ত প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের গুজবে কান দেওয়া বন্ধ করতে হবে। টাইফয়েড টিকা নিয়ে কেউ যেনো বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের আলেম সমাজ অনেক শিক্ষিত ও প্রভাবশালী।
আমি চাই তারা মাদ্রাসাগুলোতে সঠিক তথ্য পৌঁছে দিবে যাতে শিক্ষার্থীদের মধ্যে কোনো ভুল ধারণা না ছড়ায়। সরকারি উদ্যোগে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। এ বয়সসীমার বাইরে থাকা,স্কুলে না যাওয়া শিশুদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাতে হবে, যাতে অভিভাবকরা সচেতন হন এবং সবাই সময়মতো সন্তানদের টিকা দিতে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, মাইকিং, পোস্টার, লিফলেট ও অভিভাবক সভার মাধ্যমে প্রচারণা চালাতে হবে। সরকারি নির্দেশনা মেনে যদি আমরা কাজ করি, তবে টাইফয়েড প্রতিরোধে সফল হতে পারবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।”
টিসিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৫ তথ্য অনুযায়ী, সরকারি নির্দেশনা, সম্ভাব্য আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ কর্মদিবসের মধ্যে এই ক্যাম্পেইন সম্পন্ন করা হবে বলে জানা যায়। চাঁদপুর সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী, জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাকেন্দ্র, স্কুল ও মাদ্রাসার নির্ধারিত স্থানে এই টিকা কার্যক্রম চলবে।
ভ্যাকসিনটির নাম (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) (TCV)। প্রতিটি শিশুকে ১ ডোজ (০.৫ এমএল) টিকা দেওয়া হবে। এই টিকা প্রাপ্তির বয়সসীমা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু—যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত (প্লে, নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান) এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুরাও অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, সিভিল সার্জন ডা. মো. নূরে আলম দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম. আমিনুল ইসলাম এবং চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।
কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষক,শিক্ষিকা বৃন্দ, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম জি
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত