বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫ ১০:৪৫ এএম

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে গঠিত ৮ সদস্যবিশিষ্ট কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন নিষ্পত্তি কমিটি শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন নিষ্পত্তি কমিটির সদস্য সচিব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

তিনি বলেন, কমিটি ইতিমধ্যেই বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা সম্পন্ন করেছে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। চলমান আন্দোলনের স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয় অনুষদের শিক্ষার্থীদের মতামত ইআরপি সিস্টেমের মাধ্যমে গ্রহণ করা হবে।

মতামত প্রদানের জন্য ভেটেরিনারি অনুষদের লেভেল ১ থেকে লেভেল ৫ এবং পশুপালন অনুষদের লেভেল ১ (প্রথম বর্ষ) থেকে লেভেল ৪ (চতুর্থ বর্ষ) এর শিক্ষার্থীদের কাছে একটি বিশেষ লিংক পাঠানো হবে। শিক্ষার্থীরা ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে ভোট দিতে পারবেন। শিক্ষার্থীরা তাদের নিজস্ব ইআরপি সিস্টেম লগইন করে মতামত প্রদান করবে। তবে ডিগ্রি সম্পন্নকারী ও ইন্টার্ন শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...