ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ ৭:৪৬ পিএম

বিশেষ প্রতিনিধি

রাষ্ট্র, সমাজ ও পরিবারে বৈষম্য সৃষ্টির মূল কারণ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে মতভেদ ও আল্লাহ প্রদত্ত আইন ও নির্দেশগুলো উপেক্ষা করা। সমাজে বিভাজন সৃষ্টির ইস্যুগুলো এড়িয়ে শরিয়াহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। একমাত্র শরিয়াহ আইন প্রতিষ্ঠাই মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন মজলিশ ভবনে ‘ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন, সমস্যা ও সম্ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত প্রকাশ করেন। সেমিনারটি আয়োজন করে কুরআন মজলিস বাংলাদেশ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষা ব্যক্তিত্ব ঢাকা সরকারি মাদ্রাসায়-ই- আলিয়া প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ব্রিটিশ শাসকরা এই উপমহাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সরিয়ে যে নতুন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করে তা ছিল বৈষম্যের সূতিকাগার। ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে সরিয়ে কল্যাণমুখী মানবিক ও শান্তি প্রতিষ্ঠার পথ রোধ করে দেয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থাকে একমুখী করার তাগিদ দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তৃতায় বর্ষিয়ান রাজনীতিবিদ এম. নাজিমউদ্দিন আল-আজাদ বলেন, ইসলামী শরিয়া আইন বাস্তবায়নে মুসলিম উম্মার মধ্যে ঐক্যের বিকল্প নেই।

এই জন্য একজন যোগ্য নেতার প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে এই পরিবর্তন কোন একক দল ও নেতার দয়াই নয়, এই পরিবর্তন এসেছে এক মহান আল্লাহর সাহায্যে।

প্রাক চেয়ারম্যান, খ্যাতনামা চিকিৎসক ও রাজনীতিবিদ কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান বলেন, মানব জাতির কল্যাণে মহান রব এই ইসলামী শরিয়া আইন পাঠিয়েছেন। মুসলিম জাতির মুক্তি ও কল্যাণে শরিয়া আইনের কোন বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, পবিত্র কুরআন পড়ে, বুঝে এবং এর বাণীসমূহ আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র ইহকাল ও পরকালের কল্যাণ, শান্তি এবং মুক্তি অর্জন সম্ভব হতে পারে।

তিনি বলেন, কুরআন মজলিস বাংলাদেশ ইতোমধ্যেই গবেষণা সেল তৈরি করেছে। নিকট ভবিষ্যতে ৬৪ জেলায় ধাপে ধাপে এই গবেষণা সেল প্রতিষ্ঠা করা হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন হিডস গ্রুপ অব কোম্পানি চেয়ারম্যান লায়ন ডা. মো. হারুন অর রশিদ, গণ আজাদী লীগ সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, দারসুল কুরআন পেশ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. মুহাম্মদ জামাল উদ্দিন।

সেমিনারে সঞ্চালক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কুরআন মজলিস বাংলাদেশ মহাসচিব মাওলানা মুহাম্মাদ মহিউদ্দীন গাজী।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শ‌নিবার (২৫ জুলাই) ...

হাইকোর্টে বিএফআইইউর প্রতিবেদন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ...

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ ...

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির ...

সশস্ত্র বাহিনীকে দলীয় ‌‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই দলীয় রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষা ...