ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...

বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে৷ সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে।
এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য করে তিনি।
এম জি

পাঠকের মতামত