ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:১৬ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি

নিখোঁজের দুইদিন পর ঝিনাইদহের শৈলকুপায় একটি পুকুর থেকে মশিউর রহমান রুজু নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চড়িয়ারবিল ১৭ মাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মশিউর রহমান পার্শ্ববর্তী পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে যান মশিউর রহমান।

এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায় না। পরে শনিবার সকালে পার্শ্ববর্তী চড়িয়ারবিল সতেরমাইল এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ওই বৃদ্ধের পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...