

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে নতুন সমীকরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” ঠেকাতে অন্যান্য সংগঠনগুলোকে অঘোষিতভাবে একাট্টা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ডাকসুতে অংশ নেওয়া ৮টি প্যানেলের মধ্যে বেশিরভাগ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা শিবির বিরোধী বক্তব্য দিচ্ছেন। সবশেষ, আওয়ামী লীগ পতনের গণঅভ্যুত্থানে একই প্লাটফর্মে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যে সকল নেতারা ডাকসুতে নির্বাচন করছেন, তাদের শিবির বিরোধী অবস্থান এ গুঞ্জনকে আরো প্রশমিত করেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালরের বাম সংগঠনগুলোর দুটি প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ ও ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ এর প্রার্থীরা জামায়াতে ইসলামীর ৭১-এর অবস্থান এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যুতে শিবিরের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও শিবিরের প্রশ্নবিদ্ধ ‘গোপন’ রাজনৈতিক অবস্থানের কারণে শুরু থেকেই সমালোচনা করে আসছে। ছাত্রদলের অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরে ছাত্রলীগের পদপদবি নিয়ে তারা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন। পরিচয় গোপনের সেই ধারা এখনো শিবির অব্যাহত রেখে ছাত্রদল ও শিবির বিরোধী মতকে দমনে মব সৃষ্টি করছে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ও ডাকসুর ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও শুরু থেকেই ছাত্র শিবিরের মতাদর্শের বিরোধীতা করে আসছেন।
এদিকে, গতকাল বাগছাসের গঠিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’এর মাহিন সরকার। এ নিয়ে ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ এই দুই প্যানেলের শীর্ষ প্রার্থীরা বাদে গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’, বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ ও ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার এবং জাতীয়তাবাদী ছাত্রদল একযোগে শিবির বিরোধী অবস্থানে চলে এসেছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের শিবির বিরোধী কথা বলায় বিভিন্ন হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। শুধু অনলাইনেই নয়, বাড়িতে গিয়ে তার মাকেও কথা শোনানো হচ্ছে। এখন তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’
এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম লিখেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ।’ তিনি আরও লিখেন, ‘আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্তবাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।’
অন্যদিকে, থেমে নেই ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরাও। এই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এক সংবাদ সম্মেলনে বলেন, প্যানেলের ঘোষণার পর থেকে আমাদের নামে সিন্ডিকেট প্রোপাগান্ডা দেখতে পেয়েছি। গত ২৬ আগস্ট আমাদের নারী প্রার্থীর ছবি চারুকলায় বিকৃত করা হয়েছিল, আমরা অভিযোগ দিয়েছিলাম কিন্তু সাতদিন হয়ে গেলো বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেয়নি। ক্রমাগত আমাদের নামে অনলাইনে বুলি করা হয়েছে। সিলেকটিভ প্রতিবাদ দেখছি, যখন আমাদের প্রার্থীদের উপরে সাইবার বুলিং হয় সেটাকে জাস্টিফাইড করা হয়, তাকে শিবির ফ্রেমিং করা হয়।
গতকাল নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব- এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি। বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন, বাগছাস এবং কিছু স্বতন্ত্র প্রার্থীরা প্রকাশ্যে কোনো জোট না করলেও ভোটের মাঠে নিজ নিজ অবস্থান থেকে একে অন্যের সমালোচনা করছেন। এ ক্ষেত্রে অন্যান্য সংগঠনগুলোর চেয় চেয়ে বেশি লক্ষবস্তুতে পরিণত হচ্ছে শিবিরের নেতাকর্মীরা।
তবে ডাকসুতে জোট গঠনের বিষয়টি অস্বীকার করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বাণিজ্য প্রতিদিনকে, অঘোষিত বা ঘোষিত জোটর পুরকল্পনা নাই। এটি সম্পূর্নটাই মিডিয়া হাইপ। এ ধরণের কোনো আলোচনাই কারো সাথে হয়নি। অঘোষিত জোট বা ঘোষিত জোট এরকম তো কোনো পরিকল্পনা বা মানে এরকম তো কোন ঘটনা নাই। এগুলো হচ্ছে মিডিয়া হাইপ। আমাদের প্রতিরোধ পর্ষদের জায়গা থেকে পরিষ্কারভাবে আমাদের লড়াই ঘোষণা, সেইভাবেই হচ্ছে। বাম সংগঠনগুলো ও ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের শিবির বিরোধী বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এটা আরেক কথা। এখানে ছাত্রদলও জামাতের সাথে জোট করছে, আওয়ামী লীগও জামাতের সাথে জোট করছে। তো এগুলো তার রাজনৈতিক মিত্রতার জায়গা থেকে করেছে। সেটা ছাত্রদল এবং আওয়ামী লীগের সাথেই বরং তার বেশি। আদর্শিক জায়গা থেকে আমাদের লড়াই সেটা তো খুব পরিষ্কার লড়াই।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ’ প্যানেল অন্য কোনো প্যানেলের সঙ্গে জোটে যাচ্ছে না বলে জানিয়েছেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হলে জুমার নামাজের পর প্রচারণাকালে এ তথ্য জানান তিনি। শিবিরকে ঠেকাতে ছাত্রদল, স্বতন্ত্র ও বাম সংগঠনগুলোর জোট হতে পারে বলে ফেসবুকে গুঞ্জন চলছে। এ বিষয়ে জানতে চাইলে আবিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমি আসলে কিছুই জানি না। জানার সুযোগও নেই। প্রচারণা করতে গিয়ে এসব জানার সুযোগ হচ্ছে না। তবে এমন কোনো গুঞ্জন শুনে থাকলে তা ভিত্তিহীন। আমাদের প্যানেল কারও সঙ্গে জোট করবে না।
এএ
- ১শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ২ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৫একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৬ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত