ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬ ৬:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে হাজার হাজার চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীর বেআইনি প্রবেশ, ধর্মীয় উসকানি ও তাণ্ডবের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র আল-আকসা মসজিদ বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান ও ইমানের প্রতীক। আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘন করে উগ্র ডানপন্থি ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার বসতি স্থাপনকারীর পবিত্র প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় উসকানিমূলক আচার-অনুষ্ঠান পরিচালনা করা চরম অসভ্যতা ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রকাশ্য অবমাননা।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ফিলিস্তিনি মুসলিমদের নামাজ আদায়ে বাধা প্রদান, বৃদ্ধ ও তরুণদের ওপর নির্যাতন এবং পবিত্র প্রাঙ্গণের পবিত্রতা নষ্ট করার মাধ্যমে জায়নবাদী ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে আরও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই অমানবিক ও দখলদারিত্বমূলক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

জাতিসংঘ, ওআইসি-সহ শান্তিপ্রিয় বিশ্ব সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অবিলম্বে ইসরায়েলের এই অব্যাহত ধৃষ্টতা ও আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বন্ধে কার্যকর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের জনগণের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...