
জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা আইইউবিএটি ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর এবং তীক্ষ্ণ। এই তাৎপর্যকে আমাদের আরো উপলব্ধি করতে হবে। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কাজগুলো আমাদের বাকি আছে, সে কাজগুলো আমাদের করতে হবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু নিয়ে কি মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকা যায় না? সে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে গণতন্ত্র এবং স্বাধীনতার সুরক্ষাটাও আবার বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দলগুলো আলোচনা করে আরো যদি কিছু সেখানে কথা বলা থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে আইনকরণ করা দরকার। পার্লামেন্টে সংবিধান সংশোধন করা দরকার। এ বিষয় নিয়ে একটি টেবিলে বসতে হবে। এই কাজগুলো দ্রুতই করতে হবে।
তিনি বলেন, একটি নদী যেমন সমগ্র পথ অতিক্রম করে মোহনায় মিলিত হয়, জুলাইও ১৭ বছরের চলমান ঘটনা, রাজনৈতিক ঘটনা, আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামটির মিলিত রূপ আমরা দেখেছি জুলাইয়ের মধ্যে। জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। আমরা এটাকে বিপ্লব বলি।
বিএইচ
- ১হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেফতার
- ২দর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন
- ৩শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৪চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৫বন্যায় চট্টগ্রামে ৬৭ নদী ও খালের ৩৭১ স্থানে ভাঙন, ঝুঁকিতে শতাধিক জনপদ
- ৬রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধর
- ৭ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৮ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৯কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০ভরিতে ১০৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৯সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত