
সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই নারী সমাবেশে এই অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে ভেবেছিল সবাই। কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত। কিন্ত আইনশৃঙ্খলার উন্নতিতে তার তৎপরতা নেই।
তিনি বলেন, চব্বিশের ১৪ জুলাই ঐতিহাসিক দিন। তখন এই দিন যেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলাম সেই রাষ্ট্রপতি এখনো বহাল। ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের ওপর টার্গেট করা হয়েছিল। নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
বিরোধীদলীয় হুইপ বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অবদান আত্মত্যাগ আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের ওপর নানাভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে নারীদের রাজনৈতিক, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।
প্রান্তিক নারীদের খোঁজখবর রাখতে পারেননি জানিয়ে তিনি বলেন, নারী শক্তির প্রতি আহ্বান থাকবে নারীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে।
জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে নাহিদ বলেন, এ সরকার এসে আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে কেন জানি না। ইনুর ১০ বছরের সাজা দিয়েছে সেটা কোনোভাবে কাম্য নয়।
নারী সমাবেশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আকতার বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। শেখ হাসিনা একজন নারী না, তিনি ফ্যাসিস্ট, হত্যাকারী, খুনি। হাসিনা চলে গেলেও তার ফ্যাসিবাদ কাঠামো রয়ে গেছে। রাষ্ট্রকে বিনির্মাণ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জুলাইয়ের প্রেরণা যেন আমরা ভুলে না যাই। নারীদের তুলে আনার মতো কাজ আমাদের করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা এখনো পিছিয়ে রয়েছে, তাদের সামনে এগিয়ে আনতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের অধিকার হরণ করতে চায়। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে।
বিএইচ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত