বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫ ৯:৪৫ এএম

জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর ৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাদত হোসেন বিপ্লব মনোনীত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাকৃবির নাম ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ এবং শেকৃবির নামের বানান ভুল করে ‘শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়েছে। এই ভুল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বাকৃবি-এর স্নাতকোত্তর শিক্ষার্থী মেজবাউল হক (মিজু) বলেন, “আমি ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানাই। তবে দুঃখজনক হলো, ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই। যারা দায়িত্বশীল জায়গায় আছেন, আশা করি তাঁরা দ্রুত ভুল সংশোধন করে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ নামটি সঠিকভাবে উল্লেখ করবেন।”

কমিটির বাকি সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক-১: শাহাদত হোসেন চঞ্চল (বাকৃবি), যুগ্ম আহ্বায়ক-২: অধ্যাপক আবুল বাশার (শেকৃবি), যুগ্ম আহ্বায়ক-৩: ড. শফিকুল ইসলাম শফিক (বাকৃবি), সদস্য (দপ্তরের দায়িত্বে): অধ্যাপক জমশেদ আলম (শেকৃবি)

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত আংশিক কমিটিকে আগামী দুই (২) সপ্তাহের মধ্যে ৫১ সদস্যে উন্নীত করে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...