
আগামী ১১ই অক্টোবর কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিতব্য ছাত্র ও যুব সমাবেশকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
রোববার (৫ অক্টোবর) বিকেল ৫টায় কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠ পরিদর্শন করেন তিনি। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং শিবিরের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামের উপস্থিতি উপলক্ষে এ পরিদর্শন করা হয় বলে জানান মাওলানা আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন: উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, সদর ইউনিয়নের আমির জিএম মিজানুর রহমান, প্রফেসর রেজওয়ানুল করিম, মাস্টার মঈনুদ্দিন, নাঈম হোসেন রকি, ইসমাইল হোসেন রাজু, মকররম বিল্লাহ ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীবৃন্দ।
সেদিন দুপুরে পাইকগাছা উপজেলাতেও মাঠ পরিদর্শন করেন মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন: খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাঈদুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সন্ধ্যায় কয়রা বাজার পাঞ্জেগানা মসজিদে বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম (সান টেইলার্স)-এর পিতার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাওলানা আবুল কালাম আজাদ।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত