
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কিছু সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তাদের “আমার ভাই কবরে খুনি কেন বাহিরে; জুবাইদ হত্যার ফাঁসি চাই; উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে; শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে; ছাত্রদল সজাগ রবে, ষড়যন্ত্র রুখে দেবে; বিচার বিচার বিচার চাই, খুনিদের বিচার চাই” ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
এসময় তারা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানায়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের হোসেনকে একটি মহল হত্যা করেছে। টিউশন করাতে গিয়ে এই ঘটানা ঘটে। যদিও সেই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে এজন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আরো দু’জন খুনি ছিল যাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমরা আশা করছি পুলিশ প্রশাসন অতি দ্রুত তাদের গ্রেফতার করতে সক্ষম হবে।
এছাড়াও তিনি ইবি শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ খুনিদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বিএইচ
- ১বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৩বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৪সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৫দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৬রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৭সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫





পাঠকের মতামত