
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোররাতে বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন—বাগেরহাট জেলার চরগ্রাম এলাকার রশিদ শেখের ছেলে মতিউর রহমান (৪৫)। আহতরা হলেন—ফকিরহাট থানার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে জনি (৩৮), বাগেরহাট জেলার ভাগা বাজার গ্রামের বজলু হাওলাদারের ছেলে মোঃ রুম্মান (৩৮), এবং ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আসাদুল শেখ (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের পলাশ ও নয়নের গোয়ালঘর থেকে দুই দিন আগে চারটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার ভোররাতে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৪০৩৩) নিয়ে সাতজন চোরচক্রের সদস্য আবারও গরু চুরি করতে আসে।
গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় চারজনকে ধরে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। পরে আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করেছে, যা এখনো রাস্তার পাশের পানিতে পড়ে আছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের উপস্থিতিতে এখন পরিস্থিতি শান্ত।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ





পাঠকের মতামত