
চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী নার্গিস বেগম (২৮)-এর গরম পানি নিক্ষেপে স্বামী আব্দুল জলিল বেপারী (৪০)-এর মুখমণ্ডল ঝলসে গেছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত নার্গিস বেগমকে আটক করেছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
আহত জলিল বেপারী পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার বেপারী বাড়ির মৃত আবিদ আলীর ছেলে। অভিযুক্ত নার্গিস বেগম একই উপজেলার হাসা গ্রামের বেলগাছতলা মিজি বাড়ির হাবিব মিজির মেয়ে। নার্গিস জলিলের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী নার্গিস আক্তার থাকেন গ্রামের বাড়িতে।
স্থানীয়রা জানান, জলিল বেপারীর বাড়ি ফরিদগঞ্জ হলেও তিনি দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে বসুর বাড়িতে ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি যখন বাড়ির বাইরে থাকতেন, ওই সময়ে স্ত্রী নার্গিস পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।
আব্দুল জলিল বলেন, শুক্রবার (২৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম তার মুখমণ্ডলে গরম পানি নিক্ষেপ করে এবং রাতেই ঘর থেকে পালিয়ে যায়।
গ্রাম পুলিশ সদস্য হারুন জানান, সকালে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যান। তারা লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে জলিলকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এই ঘটনা জানাজানি হলে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত স্ত্রী নার্গিস বেগমকে ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আহত জলিল হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী থানা হেফাজতে রয়েছে। জলিলের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ঘটনাটি পরকীয়ার সঙ্গে জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে।
- ১মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ২ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৫মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৯মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত