
যশোরের কেশবপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পশুহাট সংলগ্ন মক্কা ট্রেডার্সে উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দসহ তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি মিলন মেলায় রূপ নেয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেশবপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ নেওয়াজ।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবর আলী, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান ও সাবেক পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জলিল। আলোচনার পরে সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এনজে
- ১মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ২ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৫মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৯মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত