উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫ ৪:০৪ পিএম

ফেনীর সোনাগাজীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাঁচজন নারীকে জয়ীতা সংবর্ধনা দেওয়া হয়।

তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চরচান্দিয়া ইউনিয়নের ববিতা রাণী রায়, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌর সভার ফেরদৌস আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় মিসেস ফারহানা আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী নবাবপুর ইউনিয়নের শিরিন আক্তার ও সফল জননী নারী চর মজলিশপুর ইউনিয়নের বেগম তাজকেরা চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

মাস্টার বেল্লাল হোসাইনের সঞ্চলনায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউছুপ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, সাংবাদিক শেখ আবদুল হান্নান, আমজাদ হোসেন, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক ওয়ালী উল্যাহ।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”প্রতিপাদ্যকে সামনে থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...