
চরফ্যাশনে জামায়াত কর্মীদের সাথে দফায় দফায় বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে বলে দুই দলের নেতারা দাবি করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জিন্নাগড় ইউনিয়নের চকবাজারে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনায় আহতদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে হাসপাতাল প্রাঙ্গণে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, সকাল আটটার দিকে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ শেষে চকবাজারে জামায়াত কর্মী গ্রাম্য ডাক্তার জামাল ফার্মেসিতে বসলে স্থানীয় তিনজন বিএনপি কর্মী তার ফার্মেসিতে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামের পক্ষে গণসংযোগে যেতে নিষেধ করে। গ্রাম্য ডাক্তার জামাল তাদের কাছে কারণ জানতে চাইলে তাকে তারা মারধর করেন। এতে তিনি বুকেও পিঠে আঘাত পেয়ে গুরুতর আহত হন। আহত জামালকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতাল আনতে চাইলে বিএনপি’র নেতা কর্মীরা তাকে বাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও জামায়াতে ইসলামের নেতা কর্মীরা গিয়ে তাকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দিলে চকবাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অ্যাম্বুলেন্স সহ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের উপর হামলা করে।
এ ব্যাপারে হাসপাতালে আহত কর্মীদের দেখতে এসে ভোলা -৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আমরা এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে জড়িত বিএনপির কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে। যারা নির্বাচনী প্রচার-প্রচারণায় বাঁধা, বিঘ্ন ঘটাতে চায়, প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের করার দাবি করছি।
ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দীন বলেন,জামায়াত কর্মীদের উপর হামলার পর, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে প্রশাসনের সামনে ২দফা হামলা ন্যাক্কারজনক ঘটনা। আমি এই হামলার সাথে যারা জড়িত, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
বিএনপি’র স্থানীয় নেতারা বিষয়টি অস্বীকার করে বলেন, জামায়াত গণসংযোগে আমাদের নেতা কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছে। তাদের হামলায় আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছে।
এই সংবাদ লিখার সময় চরফ্যাশন হাসপাতালের সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, কোন পক্ষ এখনো অভিযোগ করেনি, আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৪গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৫জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৬ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৭চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৮বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ১০স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত