জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৬ ১২:২০ পিএম

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি টিম মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক সেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদীসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আরো উদ্ধার হয় বিদেশী মদের বোতলসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ নানা ধরণের সরঞ্জামাদি। আটক মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬) পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।

এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০/৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতোদিন ধরে কিভাবে চলে আসছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে।

মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।

নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ বেআইনি সকল কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সদা তৎপর থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...