
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে কৃষকের ফসলি জমিতে সেচ প্রকল্পের মাধ্যমে কৃষিজমি নষ্টের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের ৫ নং ওয়ার্ডে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ ও বাসিন্দাসহ কৃষকরা অংশগ্রহণ করেন।
জানা যায়, সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের প্রায় ৩০ একর ফসলি জমিজুড়ে ৫ ফসলের চাষ হয়। কিন্তু স্থানীয় একটি চক্র এসব ফসলি জমি নষ্ট করে সেচ প্রকল্প নিয়ে আসার চেষ্টা করছে। এতে ৫ ফসলের পরিবর্তে ১ ফসল চাষে বাধ্য হবেন কৃষকরা। ফলে স্থানীয় কৃষকদের ফসলি জমির ক্ষতির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই সেচ পকল্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় কৃষকরা।
মানববন্ধনে স্থানীয় কৃষকরা বলেন, আমরা এক ক্ষেতে ৫ ফসল চাষ করতে পারি। কিন্তু এই সেচ প্রকল্প চালু হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কেননা শুধু ইরি চাষ হলে অন্যান্য ফসল চাষ হবে না। এতে এই এলাকার প্রায় পাঁচ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষিজমির মাঝে সেচ প্রকল্প বন্ধের দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে স্থানীয় কৃষকরা বলেন, আমরা জানি সরকারী প্রকল্প হয় মানুষের উপকারের জন্য। কিন্তু যে প্রকল্পে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় সেই প্রকল্প আমরা চাই না। স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে ফসলি জমি রক্ষায় অবিলম্বে এই প্রকল্প বন্ধের দাবি জানিয়েছেন কৃষকরা।
এসময় কৃষকরা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী কিছু গোষ্ঠী এই প্রকল্পের আড়ালে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবির বিপরীতে গিয়ে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে।
তাঁরা আরও অভিযোগ করেন, স্থানীয় কালাম মৃধা, নাসির ঘরামি, সামসু চকিদারসহ আরও কিছু ব্যক্তির যোগসাজশে এই প্রকল্প আনার চেষ্টা করা হচ্ছে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় কৃষকরা।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত