
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহরে গ্রামে, হাটে বাজারে, আনাচে-কানাচে শিশু-কিশোর, বৃদ্ধ-বিদ্যা, কৃষক শ্রমিক সবার কাছে দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণজোয়ারের সৃষ্টি করেছে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এই আসনটিতে ৪৬৬ বর্গ কিলোমিটারের ২টি উপজেলা মিলে মোট ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩,৬৮২৭৬ নারী ভোটার রয়েছে ১, ৮৪৬৭৯, পুরুষ ভোটার সংখ্যা ১,৮৩৫৯৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২।
এ আসনটি বিএনপির আসন নামে এক সময় পরিচিত থাকলেও বিগত ফ্যাসিজ সরকারের আমলে আওয়ামী লীগের দখলেই ছিলো।
এ আসনটিতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ৪ বারের এমপি ও মন্ত্রী ছিলেন এখন তার মেয়ে বিএনপির মিডিয়া ছেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার বাবার গোছানো মাঠ কে ধানের শীষের পক্ষে লড়ছেন।
এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিভিন্ন জায়গায় একটি কথাই বলছেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটলের গোছানো মাঠে আমি শুধু পরিচর্যা করতে এসেছি আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে এলাকাবাসীকে উন্নয়নের এলাকা হিসেবে উপহার দিতে চাই।
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু জানিয়েছেন, গত (২২শে জানুয়ারি) থেকে সকাল থেকে দিবারাত্রি পর্যন্ত তার নিজের ইউনিয়ন থেকে শুরু করে এখনো পযন্ত মোট লালপুর উপজেলার মোট ১০ ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে উপজেলার মোট ৫ ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ করেছেন এবং বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও ১ পৌরসভার মধ্যে ২ টা ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ করেছি এতে নাটোর এক আসনে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ভোট সে গণজোয়ার সৃষ্টি করেছে।
অন্যদিকে তার প্রতিপক্ষ হিসাবে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ও জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা প্রতীক) নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে লালপুর ইউনিয়নের ভোটার মো: সিরাজুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত মাঠের অবস্থা অনুযায়ী তিনি প্রার্থীকেই ভোটের দিক থেকে এগিয়ে রাখলেন।
অন্যদিকে আড়বাব ইউনিয়নের ইউনিয়নের ভোটার আব্দুল আল মামুন বলেন, এ আসনে জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা প্রতীক) নিয়ে পাশ করার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে বিলমারি ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লা বলেন, এ আসনে তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) নিয়ে সর্বোচ্চ ভোট প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে পাস করবেন।
অন্যদিকে এবি ইউনিয়নের মোছা: মর্জিনা খাতুন বলেন, এ আসনটিতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ২০ হাজার ভোট বেশি পেয়ে পাশ করবেন। দুয়ারিয়া ইউনিয়নের রবিউল ইসলাম রবি বলেন, এই আসনের ধানের শীষের প্রার্থী যেভাবে গণজোয়ার সৃষ্টি করেছে তাতে মনে হচ্ছে সবার থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী পাশ করবেন।
সাধারণ ভোটারের মতে এখনো পর্যন্ত মাঠ জরিপে বলা মুশকিল হয়ে পড়েছে কে কোন প্রতীকে এগিয়ে আছেন। কিন্তু নাটোর-১ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এলাকায় নারী-পুরুষ, বৃদ্ধ- বৃদ্ধা, কৃষক-শ্রমিক, শিশু-কিশোর সবার মাঝে গণজোয়ার সৃষ্টি করেছে বলে যানা গেছে।
এনজে
- ১আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ২দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৩ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৪হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৫সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৬১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৭দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৮জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত