নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:৫৭ পিএম

পটুয়াখালী-২ (বাউফল) আসনের ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোট ১১৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ কেন্দ্রগুলোতে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৪৬৫৪ ভোট। বিপরীতে ড. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৮১১২ ভোট। পটুয়াখালী-২ সংসদীয় আসনে এবার মোট ভোটার ৩,১৫,২৮২ জন।

আসনটিতে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৫ জন প্রার্থী। তবে এবি পার্টি ও গণঅধিকারের প্রার্থী জামায়াত ও বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দিত করছেন তিনজন প্রার্থী।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...