
মাগুরার শ্রীপুর উপজেলার বড়উদাস গ্রামের একটি মাঠ থেকে এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায়, ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে বড়উদাস গ্রামের বাসিন্দা জামাল শেখ নিজ জমিতে কাজ করতে গিয়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।
নিহত লিমা খাতুন (২৪) বড়উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে এবং ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার সুজন শেখের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, লিমা খাতুন গত ৩০ মার্চ শাশুড়ির সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সন্ধ্যায় একটি ফোনকল পেয়ে তিনি বাড়ির পাশের আত্মীয়ের বাসায় যান এবং পরে মোবাইলে কথা বলতে বলতে বাইরে বের হন।
এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ঘটনার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে নিহতের স্বামী সুজন শেখ, (২৫)-কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সুজন শেখ স্বীকার করেন, পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে তিনি স্ত্রীকে ফোন করে ডেকে নেন। পরে সুযোগ বুঝে পিছন দিক থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন এবং মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হলে পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, এই ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার আরও জানান, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইএটি
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে





পাঠকের মতামত