
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাছবোয়াল এলাকায় অবস্থিত ফয়জুল উলুম তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি নৈতিকতা ও আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতাও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম, মুফতি মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন এবং ভোগনগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
ইএটি
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত